খুলনায় করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আজ শনিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট পাঁচজনের করোনা শনাক্ত হলো।
অপর দিকে বর্তমানে খুমেক হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন।
বিষয়টি নিশ্চিত করে ফোকাল পারসন ও হাসপাতালের আরএমও খান আহমেদ ইশতিয়াক আজকের পত্রিকাকে জানান, হাসপাতালে বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন চারজন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।
অর্থাৎ এ পর্যন্ত খুলনায় শনাক্ত হওয়া ও ভর্তি রোগীদের মধ্যে বেশির ভাগই নারী। সবশেষ আজ শনিবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যে একজনের করোনা শনাক্ত হয় (১৮)তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার বাসিন্দা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। শহরের প্রতিটি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
বরিশালে অবশেষে দখলমুক্ত হলো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক। আজ রোববার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে উচ্ছেদ শাখার কর্মীরা নগরের চৌমাথায় মহাসড়কের একাংশ দখল করে রাখা সেই লোহার বক্স স্টলগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এর বাইরে ছোট-বড় অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
১৫ মিনিট আগে
নাটোরের লালপুরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।
৩০ মিনিট আগে
ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে করতোয়া সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
৩১ মিনিট আগে