
খুলনার ডুমুরিয়ায় একটি ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘরের দলিল পেয়েও দখল পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য ২ শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে আশ্রয়ণ প্রকল্পে ৭৬টি ঘর নির্মাণ করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর করা হয়। রামকৃষ্ণপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর দেবাশীষ সাহাও একটি ঘর বরাদ্দ পান, যার দলিল নম্বর ৬৪১/ ২১। দেবাশীষকে দলিলটি দেওয়ার তারিখ ২১ জানুয়ারি ২০২১। অথচ দুই বছর পেরিয়ে গেলেও দেবশীষ সাহা তাঁর ঘর পাননি। ঘরের দখল পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না।
অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা-কর্মীর ছত্রছায়ায় বৈধ দলিলপত্র ছাড়াই অন্তত ১২টি ঘর দখল করে কিছু পরিবার বাস করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণ প্রকল্পের কয়েকজন বাসিন্দা জানান, ৭৬টি ঘরের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ঘরেই বসবাস করে না বরাদ্দ পাওয়া পরিবারগুলো। অন্য জায়গায় নিজস্ব বাড়িতে বাস করলেও তালা লাগিয়ে আশ্রয়ণের ঘর দখলে রেখেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৩৩ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
৪১ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
১ ঘণ্টা আগে