Ajker Patrika

খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন
আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পিকআপ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ি দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গাড়িগুলো সাজেক সড়কে পর্যটক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বুধবার রাতে যথারীতি চারটি পিকআপ সেখানে রাখা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা চারটির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত