রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পশ্চিমে বোধিপুর গ্রাম। এখানে ১৩৬ পরিবারের বাস। এদের অধিকাংশই ধানি জমি চাষাবাদের ওপর নির্ভরশীল। তবে বৃষ্টিনির্ভর ছিল চাষাবাদ। ঠিক সময়ে বৃষ্টি হওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো তাদের।
এখন চাষাবাদে সেই অনিশ্চয়তা নেই। সৌরশক্তিতে নতুনভাবে আশা জোগান দিচ্ছে বোধিপুরবাসীর। সৌরপাম্প স্থাপন করে তিন মৌসুমেই চাষাবাদের স্বপ্ন বুনছেন তাঁরা।
জেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ৭৫ হেক্টর জমির অধিকাংশই পানির অভাবে অনাবাদি থাকত। বোরো মৌসুমে কিছুটা চাষাবাদ হলেও বৃষ্টির পানির ওপর নির্ভর করত আমন চাষাবাদ। সেই সঙ্গে অতিরিক্ত তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনে খরার প্রভাব ছিল এখানে। ফলে এসব জমি চাষাবাদ অনিশ্চিত ছিল।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা যায়, এসআইডি-সিএইচটি, ইউএনডিপির সহায়তায় পার্বত্য অঞ্চলের জলবায়ু সহনশীল প্রকল্প (সিসিআরপি) বাস্তবায়ন করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এটি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্প। এতে অর্থায়ন করছে ডেনমার্কভিত্তিক সহায়তা প্রতিষ্ঠান ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিস (ডানিডা)।
প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে কৃষি সেচব্যবস্থায় সৌর প্যানেল ও পাম্প স্থাপন করা হয়েছে। এতে ৩৫০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ১২টি সোলার, ৩ হর্স মোটর ও একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে ৪ হাজার ২০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন ১২টি সোলার থেকে ৩ হর্স মোটর দিয়ে জমিতে সেচ দেওয়া হচ্ছে। আবার কেউ বীজতলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ নিজের জমিতে পানি নিতে কাঁচা নালা তৈরি করতে ব্যস্ত।
বোধিপুরের স্থানীয় কার্বারি চন্দ্রমুনি চাকমা বলেন, ‘জমিগুলোর ওপর নির্ভর করে আমাদের খাদ্যের নিশ্চয়তা। সোলারচালিত পাম্প স্থাপনে এখন তিন মৌসুম চাষাবাদ করা যাবে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা জানান, বৃষ্টির পানির ওপর নির্ভর করে ৭৫ হেক্টর জমিতে কোনোরকমে চাষাবাদ হয়। তবে বোরো মৌসুমে পানি সেচ দেওয়ার ব্যবস্থা না থাকায় ২০-২৫ হেক্টর জমিতে চাষাবাদ করেন কৃষকেরা। সোলার ও সেচপাম্প স্থাপনে পানি সেচ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। তার পাশাপাশি বোরো মৌসুমে ৭৫ হেক্টর জমিতে চাষাবাদ করা যাবে এবং ফলনও বাড়বে।
বোধিপুরের চিজিবো চাকমার স্বামী মারা গেছেন ছয় বছর আগে। এরপর থেকে ৮০ শতাংশ জমির ফসলের ওপর নির্ভর করে ছেলেমেয়েদের পড়ালেখার খরচ ও বছরের খাবার। চিজিবো চাকমা বলেন, ‘প্রায় সময় তানাপুরায় ছিলাম, এখন ২-৩ মৌসুমে চাষাবাদ করতে পারব।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপির জেলা কর্মকর্তা পলাশ খীসা বলেন, কৃষি সেচব্যবস্থা নিশ্চিত করতে বোধিপুরে গভীর নলকূপ, সোলার প্যানেল ও পাম্প স্থাপন করা হয়। এ ছাড়া একই প্রকল্পের আওতায় ফুরোমান পাহাড়ে চারটি গ্রামে জিএফএসের মাধ্যমে পানি সরবরাহকরণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যেই এর সুবিধা পাচ্ছেন এলাকাবাসী।
সাতছড়ি ইউপি সদস্য মৃণাল কান্তি চাকমা বলেন, প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সেচব্যবস্থা নিশ্চিত হয়েছে। ফুরোমোনর চারটি পাড়ায় গৃহস্থালি পানি সরবরাহে এলাকায় উপকার হয়েছে।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা বলেন, ‘স্বল্প বরাদ্দে দৃশ্যমান বড় কাজ হয়েছে, এটা না দেখে বিশ্বাস করা সম্ভব নয়। আমি নিজেই এই প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। বিশাল জনগোষ্ঠী এ প্রকল্পের সুবিধা এখন পাচ্ছে।’

বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৩৫ মিনিট আগে
থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহ
৩৭ মিনিট আগে
নিরাপদ সড়ক ও পরিবহনচালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি ফাউন্ডেশন এবং সায়েদাবাদ টার্মিনাল মালিক সমিতির যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজ
৩৯ মিনিট আগে
ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে ২০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে দ্বিগুণের বেশি। ফলে বাধ্য হয়ে বাকি রোগীদের হাসপাতালের ফাঁকা স্থানে বিছানা পেতে মেঝেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। এমনকি এসব রোগীর মশারি ব্যবহারও করতে দেখা যায়নি। এতে আক্রান্ত রো
৪২ মিনিট আগে