
কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-২ গ্রামের প্রতিবন্ধী দোকানদার মো. লুৎফর রহমান (লুতু) মিয়ার দোকানে চুরির ঘটনার পর মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
২৬ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা লুতু মিয়ার টং দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তাঁর একমাত্র আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ইউএনও মো. শহিদুল ইসলামের নজরে আসে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে লুতু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও ব্যক্তিগত উদ্যোগে তাঁর হাতে মানবিক অনুদান তুলে দেন। পাশাপাশি তাঁর খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুদান পেয়ে আবেগাপ্লুত লুতু মিয়া বলেন, ‘আমি কখনো ভাবিনি প্রশাসনের এত বড় একজন কর্মকর্তা আমার খোঁজ নেবেন। এই সহযোগিতা আমাকে নতুন করে বাঁচার সাহস এবং দোকানটি আবার দাঁড় করানোর আশা দিয়েছে।’
স্থানীয় বাসিন্দারা ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এমন সহমর্মিতাপূর্ণ ভূমিকা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও লুতু মিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সম্প্রতি এই মামলায় তাঁর জামিন হয়েছে। তবে মুক্তির আগেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার...
১৩ মিনিট আগে
রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার দায়ে তাঁর ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় ব্যাপারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। সিসিটিভি ফুটেজ, স্বীকারোক্তি, ডিএনএ রিপোর্ট ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁকে গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগে