
চলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল একসঙ্গে পাকাতে নিয়ম মেনে হরমোন ইথোফেন ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় চাহিদা মিটিয়ে খাগড়াছড়ির আনারস সমতলের হাট দখলে নিয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন শহরে খাগড়াছড়ির পাহাড়ের আনারসের কদর বাড়ছে। খাগড়াছড়ির নিকছড়ি, রামগড়, গুইমারা উপজেলার অন্তত ৬০০ একর টিলায় এবার আনারসের চাষ হয়েছে। এখন প্রতিদিন ১০ থেকে ১২ ট্রাক আনারস সমতলে যাচ্ছে।
সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এবং চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকছড়ির পোড়াটিলা, ধুরংখাল, চইক্যাবিল, ফকিরনালা, গবামারা, ডেপুয়াপাড়া, কালাপানি ও মলঙ্গীপাড়ার প্রায় ২০০ একর টিলায় এবার আনারসের চাষ করেছেন অর্ধশত প্রান্তিক কৃষক। রামগড় উপজেলার পাতাছড়া, এগারো মাইল, থলিবাড়ি, নাকাপা, পাগলাপাড়া, গুইমারার হাফছড়ি ইউনিয়নের হাফছড়ি, ষাট গড়, চল্লিশ গড়, মনখোলাপাড়া, টিলাপাড়া, তৈর্কমা, রেম্রাপাড়া, পতাছড়া, পাইলাভাঙ্গা, তবলাপাড়াসহ তিন উপজেলায় প্রায় ৬০০ একর টিলায় আনারস চাষ হয়েছে। প্রতি একর জমিতে ৩৩ হাজার চারা লাগানো যায়।
হাফছড়ির চাষি শহীদ মীর আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে তিন উপজেলার সীমান্তবর্তী জনপদে প্রায় ২০০ প্রান্তিক কৃষক অন্তত ২ কোটি আনারসের চারা লাগিয়েছেন। এখন পর্যন্ত বাজার ভালো। প্রতিটি গাছে ফলন আসা পর্যন্ত খরচ দাঁড়ায় ১০-১১ টাকা। খেত থেকে প্রতিটি আনারস পাইকারি বিক্রি হয় ১৩ থেকে ১৪ টাকায়। আর সমতলের বাজারে প্রতিটি আনারস ১৯ থেকে ২০ টাকা পাইকারি দরে বিক্রি হয়।
গচ্ছাবিলের চাষি মাজহারুল ইসলাম জানান, এক একর জমিতে চারা রোপণ থেকে শুরু করে সব মিলিয়ে খরচ দাঁড়ায় সাড়ে ৩ লাখ টাকা। ফলন ভালো হলে আনারস বিক্রি করে একরপ্রতি সাড়ে ৫ লাখ টাকা পাওয়া যায়।
গত বুধবার সকালে মানিকছড়ির হাজীপাড়ায় একটি আনারসখেতে সরেজমিনে দেখা গেছে, ফল বড় করতে তিন শ্রমিক খেতে হরমোন ছিটাচ্ছেন।
কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, দ্রুত ফল বড় করতে এবং পরিপক্ব ফল একসঙ্গে পাকাতে তিনবার হরমোন দিতে হয়।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ের মাটি খুবই উর্বর। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা গাছে হরমোন ইথোফেনের নিয়মমাফিক ব্যবহারে বারো মাস আনারস ফলানো সম্ভব। অনাবৃষ্টিতে ফলের আকার কিছুটা ছোট হলেও মিষ্টি বা রসালো হওয়ায় বাজারে চাহিদা বেশি। হরমোন ব্যবহারে মানবদেহে ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তারপরও মাত্রাতিরিক্ত হরমোন ব্যবহারে চাষিদের নিরুৎসাহিত করি।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জিয়া উদ্দিন বলেন, কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে ভেজালমুক্ত আনারস বাজারজাতে কাজ করছে কৃষি বিভাগ।

আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আজ সোমবার দুপুরে লালমনিরহাট জেলা....
৬ মিনিট আগে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী আমূল পরিবর্তনের ব্যবস্থা নিচ্ছে সরকার। শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য পরিবারগুলোকে উৎসাহিত করার জন্য সরকার সজাগ রয়েছে। আজ সোমবার (১১ মে) সকালে বান্দরবান সদরের রেইচা পিটিআই ট্রেনিং সেন্টারের হলরুমে...
১০ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের জাহাজ কান্ডারি-৬ থেকে ৪ হাজার লিটার ডিজেল একটি ওয়েল ট্যাংকারে চুরি করে পাচারকালে ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
১৬ মিনিট আগে
গতকাল রোববার রাতে নেত্রকোনার বারহাট্টা থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মানিক মিয়াকে জেলা শহর থেকে গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, মানিক উপজেলার নৈহাটী এলাকার বজলুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে মারামারি, জখম, ধর্ষণসহ ৯টি মামলা বিচারাধীন।
৩৪ মিনিট আগে