
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক পুলিশ দম্পতির মো. রাফি (৮) নামের ছেলে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
রাফির বাবা মো. সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই এবং মা রুজি আক্তার কনস্টেবল পদে মানিকছড়ি উপজেলায় সার্কেল অফিসে কর্মরত বলে জানা গেছে। রাফি মায়ের সঙ্গে মানিকছড়ি পুরাতন উপজেলা এলাকায় ভাড়া বাসায় থাকত।
জানা গেছে, জুমার নামাজের আগে রাফি পুরাতন উপজেলা সড়কে সাইকেল চালাচ্ছিল। পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে সাইকেল নিয়ে গেলে পিক-আপ ভ্যান তাকে চাপা দেয়। এতে রাফি গুরুতর আহত হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দীন রাফিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
২১ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
২৩ মিনিট আগে
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
২৯ মিনিট আগে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এতদিন গ্রেপ্তার হননি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
৩৪ মিনিট আগে