খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোডাউন থেকে পাচারের সময় এক ট্রাক সরকারি বই জব্দ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। ২০২১-২০২২ সালের সরকারি টেক্সট বই (এনসিটিভি) ট্রাকে লোড করার সময় জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনের গোডাউন থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-১৬২১১৪) বইগুলো লোড করে পাচার করার সময় জব্দ করা হয়।
এ সময় বই লোড করে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী গৌতম চক্রবর্তী (৫৫) ও অস্থায়ী অফিস সহকারী মো. রুবেল (২৬)। গৌতম চক্রবর্তী ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। কুমিল্লা জেলার চান্দিনা থানার ভোমরকান্দি গ্রামের মৃত কৃষ্ণবন্ধু চক্রবর্তীর ছেলে তিনি। এ ছাড়া অস্থায়ী (মাস্টার রোল) অফিস সহকারী মো. রুবেল (২৬)। তিনি দীঘিনালা উপজেলা পূর্ব কাঠাঁলতরীর মৃত আ. সামাদের ছেলে।
এ বিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা বলেন, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আঁধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিল তাঁদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার এবং সরকারি কর্মচারী জড়িত হয়ে বই পাচার করার নিন্দা জানাচ্ছি।
দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানি না।’
এ বিষয়ে দীঘিনালা ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, ‘যারা বই পাচার কাজে জড়িত তাঁদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখেছি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম পেয়ার আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
৬ মিনিট আগে
পরিকল্পিত নগর উন্নয়ন, সুষম অবকাঠামো তৈরি ও জনদুর্ভোগ নিরসনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওয়ারপুলে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ হয়।
৭ মিনিট আগে
প্রাথমিক শিক্ষায় কাগুজে প্রতিবেদনের বদলে শিক্ষার্থীর বাস্তব শিখনফল, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও বিদ্যালয়ের কার্যকারিতা যাচাইয়ে ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১২ মিনিট আগে