
ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ—সমর্থকদের জন্য স্বপ্নের মতো এক উপলক্ষ। পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটির বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে তাই ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে এমন একটি ম্যাচ আয়োজন দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে বড় পরিবর্তন আনবে বলে মনে করেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ দুপুরে বক্সিং কোচিং কোর্সের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়। আমিনুল জানান, বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই আছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ নিয়ে তাঁর কথা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয় ও অন্যান্য বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করব বাস্তবায়নের।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হলে দেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা পূরণ হবে। বিশ্বকাপে ব্রাজিলের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে আমিনুল মনে করেন, ম্যাচটি সমর্থকদের স্বপ্ন পূরণ করবে। কিন্তু এর প্রভাব দেশের ফুটবলের কাঠামোগত উন্নয়নে কতটা পড়বে, সে বিষয়ে তিনি আশাবাদী নন।
আমিনুল বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে, এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন, সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’
দেশের ফুটবলের বাস্তব উন্নয়নের জন্য বড় দলের বিপক্ষে একটি ম্যাচের চেয়ে অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরির ধারাবাহিক প্রক্রিয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে, আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’
বাংলাদেশে বিশ্ব ফুটবলের বড় তারকাদের নিয়ে ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রীতি ম্যাচ হয়েছিল। সেই আয়োজনের আর্থিক দায়ের একটি অংশ এখনো বাফুফেকে বহন করতে হচ্ছে। এরপর আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের মতো দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
এবার ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে এসে সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেছে। ফলে ম্যাচ আয়োজনের আলোচনা আগের চেয়ে বাস্তব রূপ পেয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আমিনুল।
তিনি বলেন, ‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট (অর্জন) হবে।’

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
২৭ মিনিট আগে
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৬ বছর হয়ে গেছে। তবু তাঁর মৃত্যু নিয়ে কথাবার্তা থেমে নেই। এবার জানা গেল চাঞ্চল্যকর ঘটনা। নাম উল্টাপাল্টা হওয়ার কারণে মেডিক্যাল রিপোর্ট ওলটপালট হয়েছে।
৪৩ মিনিট আগে
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে