
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পানছড়ি-লোগাং সড়কের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধুমঙ্গলপাড়ায় একটি অটোরিকশা থামিয়ে দুপক্ষের সংঘর্ষের একপর্যায়ে কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন সাজেকের পদ্মা চাকমা (১৮), রাঙামাটির ধনা চাকমা (১৮) এবং পানছড়ির রিয়েল চাকমা (১৮)।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন আগে জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য ছিলেন। তিনি গত ১৯ মে তারিখে বিজিবি ক্যাম্পে আত্মসমর্পণ করেছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পালিয়ে গিয়ে আত্মসমর্পণ করা নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) পানছড়ি উপজেলা সমন্বয়ক আইচ্যুক ত্রিপুরার কাছে জানতে চাইলে তিনি এ ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই বলে জানান। অন্য কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ২টি মিসফায়ার রাউন্ড, ১৪টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং ৪টি বুলেট উদ্ধার করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতি শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক
১৫ মিনিট আগে
সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয়...
১৬ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের কোতোয়ালিতে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে