
জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে রেললাইনে বিকল হয়ে পড়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে বিভিন্ন রুটের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
আজ শনিবার সকালে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই বরেন্দ্র এক্সপ্রেসের (৭৩২) ট্রেনটির একটি বগির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বগিটির কয়েল স্প্রিং ভেঙে বডির কিছু অংশ নিচে নেমে গেলে ট্রেনটি লাইন আটকে যায়। তবে ট্রেন পরিচালকের তাৎক্ষণিক সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত বুঝতে পারায় ট্রেনটি থামানো সম্ভব হয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।’

আনোয়ার হোসেন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে ইতিমধ্যে উদ্ধারকারী (রিলিপ) ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’
এদিকে দুর্ঘটনায় পর পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে। বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ও আন্তনগর ট্রেন আটকে থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল বগিটি সরানোর পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে। তবে লাইন পুরোপুরি সচল হতে কতটা সময় লাগবে তা নিশ্চিত করতে না পারায় উত্তরাঞ্চলের ট্রেন সূচিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১৩ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
২২ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪৪ মিনিট আগে