
জয়পুরহাটে সপ্তম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আলম মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলম মণ্ডল (৫৫) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মৃত কফিল উদ্দিন মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ১৩ বছর বয়সী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি এসে সে নিজের ঘরে কাপড় পরিবর্তন করছিল। এ সময় বাড়িতে অন্য কোনো সদস্য না থাকার সুযোগে প্রতিবেশী আলম মণ্ডল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি টের পেয়ে আলম মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দুই দিন পর, ২০২৩ সালের ১১ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় আলম মণ্ডলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে নেওয়া হয়।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে