
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামে নুরনবী হোসেনের (১৯) বাড়িতে ৩০ বছর বয়সী এক বিবাহিত নারী অনশন করছেন। বিয়ের দাবিতে গতকাল সোমবার দুপুর থেকে তিনি এই অনশন শুরু করেন।
জানা গেছে, একই উপজেলার বাসিন্দা ওই নারীর সঙ্গে পার্শ্ববর্তী বাঁশখুর গ্রামের নুরনবীর দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তাঁদের পরকীয়ার বিষয়টি জানাজানি হয়। এতে ওই নারীকে তালাক দেন তাঁর স্বামী। উদ্ভূত পরিস্থিতিতে বিয়ের দাবিতে ওই নারী নুরনবীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নুরনবীর সঙ্গে তাঁর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন নুরনবী। বিষয়টি জানতে পেরে স্বামী তাঁকে তালাক দিয়েছেন। আর নুরনবী তাঁকে বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় নুরনবী তাঁকে বিয়ে না করলে তাঁর আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরিদুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার দুপুর থেকে ওই নারী নুরনবীর বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দাবিতে ৩০ বছর বয়সী এক বিবাহিত নারী ১৯ বছরের নুরনবীর বাড়িতে অবস্থান নিয়েছেন। সেখানে তিনি হট্টগোল করছেন বলে এলাকাবাসী ও কয়েকজন সাংবাদিকের কাছ থেকে শুনেছি। একজন পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। কিন্তু কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলের সখীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পাথার চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় অটোরিকশাচালক সুলতান মিয়াকে (৫৫) নেশাজাতীয় দ্রব্য প্রয়োগে অচেতন করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
১ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ ঘণ্টা আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
২ ঘণ্টা আগে