Ajker Patrika

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) কোটচাঁদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর ভাই।

অভিযুক্ত যুবকের নাম রুস্তম আলী (৩০)। তিনি বিবাহিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই কিশোরী নিজের ঘরে একা ঘুমিয়ে ছিল। এ সময় প্রতিবেশী রুস্তম আলী ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর রুস্তমের হাতে থাকা ধারালো ছুরি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রুস্তম পালিয়ে যান।

বিষয়টি নিয়ে আজ ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।

রুস্তম আলী কোটচাঁদপুর রেলস্টেশনপাড়ার খোরশেদ আলীর ছেলে।

ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) অপু বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত