ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্পে এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টাকালে গণপিটুনিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি মাগুরা জেলার মহম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে।
জানা গেছে, বিল্লাল হোসেন গত সাত দিন আগে ঝিনাইদহ ঝিনুকমালা আবাসন প্রকল্পের একটি ঘরে একাকী বসবাস শুরু করেন। এখানে থেকে তিনি রিকশা চালাতেন। দুপুরে ওই আবাসন প্রকল্পেরই সাত বছরের এক শিশুকে কিছু টাকা দিয়ে ঘরের ভেতরে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন। সে সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাঁকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম বলেন, ‘রোগীকে আমরা প্রায় অচেতন অবস্থায় পেয়েছিলাম। তার চিকিৎসা চলছিল। এমন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। আমাদের প্রাথমিক ধারণা, পিটুনিতে শরীরের ভেতরের অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোকুল চন্দ্র অধিকারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলা তদন্ত অবস্থায় সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিযুক্ত বিল্লাল হোসেন মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে