
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ধান পরিষ্কারের (ওড়ানোর) কাজ করছিলেন মজিবর খাঁ। তিনি একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান ওড়ানোর চেষ্টা করেন। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন। ফ্যানটি তাঁর বুকের ওপর পড়ে। স্বামীকে এ অবস্থায় দেখে এগিয়ে যান স্ত্রী মোমেনা বেগম। তিনিও বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে দুজনেই মারা গেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলকে পুলিশ পাঠানো হয়েছে।

চার বছর ধরে পাওনা টাকা ফেরত না পেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন আল আমিন নামের এক পাওনাদার। পাওনা টাকা আদায়ের দাবিতে দেনাদারের বাড়ির সামনে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে প্রতীকী অনশনে বসেছেন তিনি।
২ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ডিগ্রি ও চিকিৎসা সনদ ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধসহ অস্ত্রোপচারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জ সদরে সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
২৫ মিনিট আগে