গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পৌর শহরের চৌমাথা মোড় ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার চৌমাথা মোড় সংলগ্ন রংপুর–ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপরই ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। মুহূর্তেই পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ নিরাপদ দূরত্বে সরে যান।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, একটি প্রেমের বিষয়কে কেন্দ্র করে পলাশবাড়ী উপজেলা কলেজ শাখা ছাত্রদলের রায়হান-শিশিরের মধ্যে দ্বন্দ্বের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এ বিষয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে একাধিক যোগাযোগ করেও কারও কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১২ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১২ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৪ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগে