
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছিলেন নাহিদ রানা। শাহিন শাহ আফ্রিদির উইকেট নেওয়ার পরই উল্লাসে মেতেছিল বাংলাদেশ। এবার সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের পতন হলো তাঁর হাতেই। বাংলাদেশ পেল ৪৬ রানের লিড।
চা পানের বিরতির পর প্রথম ওভারেই পাকিস্তানের ইনিংস শেষ করে দিতে পারতেন নাহিদ রানা। খুররম শেহজাদকে ফেরানোর ঠিক পরের বলেই ফেরাতে পারতেন মোহাম্মদ আব্বাসকে। কিন্তু মাহমুদুল হাসান জয় ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতে ব্যথা পেয়েছেন। তবে দেরি হলেও পাকিস্তানের ইনিংস শেষ হতে বেশি সময় লাগেনি। যে সাজিদ খান বেধড়ক পেটাচ্ছিলেন, তাঁকে ফিরিয়েই সফরকারীদের ইনিংসের ইতি টানলেন রানা। বাংলাদেশের ২৭৮ রানের পর পাকিস্তান গুটিয়ে গেল ২৩২ রানে।
প্রথম ইনিংসে ৫৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রানে আজ চা পানের বিরতির পর প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। শেষ সেশনের প্রথম ওভারে বোলিংয়ে এসে ডট দেন রানা। দ্বিতীয় বলে সিঙ্গেল নেন সাজিদ খান। ঠিক তার পরের বলে (৫৫.৩ ওভার) রানাকে পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন খুররম শেহজাদ। আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করলেন জয়। শেহজাদ ১০ রান করেছেন একটি করে চার ও ছয় মেরে।
২০৭ রানেই গুটিয়ে যেতে পারত পাকিস্তান। ৫৬তম ওভারের চতুর্থ বলে রানাকে গ্ল্যান্স করতে চান আব্বাস। তবে শর্ট লেগে এবার ক্যাচ তালুবন্দী করতে পারেননি জয়। উপরন্তু বাঁ হাতে ব্যথা পেয়েছেন তিনি। এই সুযোগ কাজে লাগিয়েছেন সাজিদ। ৫৭তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে তাইজুলকে হ্যাটট্রিক ছক্কা মারেন সাজিদ।
হ্যাটট্রিক ছক্কা মারার পরের ওভারে রানাকে একটি চার মারেন সাজিদ। ৫৮তম ওভারের চতুর্থ বলে রানাকে আরও একটা বাউন্ডারি মারতে যান সাজিদ। তবে ব্যাটের কোণায় লাগা বল থার্ড ম্যান থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন তানজিদ তাসান তামিম। তৃতীয় আম্পায়ার যাচাই-বাছাই করে দেখার পর জায়ান্ট স্ক্রিনে আউট ঘোষণা করা হয়। পাকিস্তানের ২৩২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।
প্রথম ইনিংসে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের প্রথম সেশনে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে ২৪.৫ ওভারে ৪ উইকেটে ৭৯ রানে পরিণত হয় সফরকারীরা। পঞ্চম উইকেটে ৯১ বলে ৬৩ রানের জুটি গড়েন সালমান আলী আগা ও বাবর আজম। জুটি গড়ার পথে বাবর তাঁর ৩১তম টেস্ট ফিফটি তুলে নেন।
বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন রানা। ৮৪ বলে ১০ চারে ৬৮ রান করেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। প্রথম সেশনটা যদি হয় তাসকিন-মিরাজের, শেষ দুই সেশনে রানা-তাইজুলের বোলিংয়ে দ্রুত গুটিয়ে গেছে পাকিস্তান। ৯০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৫৭.৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। রানা ও তাইজুল তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মিরাজ।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
৮ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
৯ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
১০ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
১১ ঘণ্টা আগে