
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের আইনি কাঠামোতে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই। নির্বাচন কমিশন একক অঞ্চলভিত্তিক নির্বাচন করবে।
জামায়াত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারের জন্য পিআর নিয়ে মাঠে নেমেছে। এ পদ্ধতিতে নির্বাচন হলে অযোগ্য ব্যক্তিরও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। পৃথিবীর কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচনব্যবস্থা থাকলেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমি বিএনপি থেকে মনোনীত ও বিজয়ী হলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য উন্নয়নে কাজ করব। ঝিনাইদহ-৩ আসনের মানুষ আমার সঙ্গে থাকবেন, এটা প্রত্যাশা করি।’
অপর এক প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘সীমান্ত হত্যা একটি আন্তদেশীয় সমস্যা। আমার নির্বাচনী এলাকাটি ভারতের সীমান্তঘেঁষা।’ তিনি নির্বাচিত হলে বিষয়টি সমাধানে জোর প্রচেষ্টা থাকবে বলেও উল্লেখ করেন।
সভার শুরুতে রুহুল কুদ্দুস কাজল জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ব্যক্তিদের রোগমুক্তি কামনা করেন। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে