
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাজরা পোকায় আক্রান্ত হয়েছে আমন ধানের খেত। ওষুধ দিলেও নিয়ন্ত্রণে আসছে না পোকা। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় চাষিরা। কিন্তু পোকা নিয়ন্ত্রণে কৃষি অফিস কাজ করছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় এ বছর ৬ হাজার ১৮২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ৪ হেক্টর কম। গত বছর এ উপজেলায় আমন ধানের চাষ হয়েছিল ৬ হাজার ১৮৬ হেক্টর জমিতে।
এ বছর মাজরা পোকায় আক্রান্ত হয়েছে আমন ধানের খেত। যা ওষুধ দিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছেন না চাষিরা। এতে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরা। আশঙ্কা করছেন ধানের উৎপাদন কম হওয়ার।

তালসার গ্রামের ধানচাষি বশির আহম্মেদ বলেন, ‘তিন বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। এখন ধানের শিষ আসার সময়। হঠাৎ কয়েক সপ্তাহ ধরে ধানের খেতে মাজরা পোকার আক্রমণ চোখে পড়েছে। এর পর থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ স্প্রে করেও কোনো লাভ হচ্ছে না। জানি না এ বছর কপালে কী আছে।’
ওই গ্রামের গজেন দাস বলেন, ‘দুই বিঘা জমিতে আমন ধান রয়েছে। পোকা দেখার পরপর ওষুধ প্রয়োগ শুরু করেছি। এরপরও কোনো কাজ করছে না ওষুধে।’
কামারকুণ্ড গ্রামের ধানচাষি আবু বক্কর সিদ্দিক (বাক্কা) বলেন, ‘চার বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। পোকা দেখার পর স্প্রে করা হয়েছে। তাতেও কোনো কাজ হচ্ছে না। এখন কী ওষুধ ব্যবহার করব, সেটা নিয়ে চিন্তায় আছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, ‘ধানে প্রতিবছরই মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে। তবে এ বছর তেমন আক্রান্ত হয় নাই। তবে যেসব জায়গা আক্রান্ত হয়েছে, সেখানে আমারা কাজ করছি।’
তিনি বলেন, ‘প্রতিষেধক হিসেবে আমরা চাষিদের ধানের জমিতে ডাল পোঁতার পরামর্শ দিচ্ছি। কারণ, ধানের জমিতে উপকারী আর অপকারী পোকা উভয়ই থাকে। জমিতে ডাল পোঁতা থাকলে একটা পাখি দিনে ১৫ শ থেকে ২ হাজার ডিম খেতে পারে। এরপরও যদি পোকা নিয়ন্ত্রণে না আসে, সে ক্ষেত্রে আমরা চাষিদের ওষুধ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে