ঝিনাইদহের মহেশপুরে চোরাচালান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর পায়ে দুটি গুলি লেগেছে।
উপজেলার পল্লাটিপাড়া গ্রামে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মহেশপুরের সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালান নিয়ে তরিকুল ইসলাম আকালে এবং মতিয়ার রহমান ও তাঁর ভাই রফির দুটি পক্ষ আছে। এই নিয়ে চলমান বিরোধে চলতি বছরের ২৫ মার্চ ভোরে তরিকুল প্রতিপক্ষের মতিয়ারের পায়ে গুলি করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
এই বিরোধের জেরে গতকাল সন্ধ্যায় তরিকুলের ছোট ভাই ইব্রাহিমকে পল্লাটিপাড়া গ্রামের রাস্তায় একা পেয়ে তাঁর ওপর গুলি চালান মতিয়ারের ভাই রফিসহ কয়েকজন। এ সময় পরপর চারটি গুলি করা হলেও পালানোর সময় দুটি গুলি ইব্রাহিমের পায়ে লাগে। পরে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া যায়, যা রফির ব্যবহৃত বলে জানা গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়েছেন।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে