
ঝালকাঠির রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির কর্মী পনির মৃধা, মাসুম, রবিউল ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন। এ সময় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন মানববন্ধনকারীরা।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তি করেছেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন, ‘বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তাঁরা বলেন, এ ধরনের কটূক্তির প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এক সংবাদকর্মীকে মামলার হুমকি দেওয়া হয়েছে মাদ্রাসার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় তাঁরা দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে হয়রানি করার জন্য এসব কাজ করা হচ্ছে।’
মাদ্রাসার হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখার বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তাঁর মৃত্যুর কয়েক দিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল এবং মৃত্যুর গুঞ্জন উঠেছিল। তাই আমি লিখেছিলাম ‘বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কিন্তু সেই বিষয়টিকে কতিপয় ব্যক্তি ভিন্নভাবে উপস্থাপন করে আমাকে মাদ্রাসা থেকে সরানোর জন্য অপপ্রচার চালাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদের খুঁজে বের করা হোক।’
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি আজকের পত্রিকাকে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে খোঁজ নিয়ে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধন শেষে নেতা-কর্মীরা অধ্যক্ষের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ১১২ কোটি টাকার চেক প্রতারণার এক মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁকে জামিন দেন।
৯ মিনিট আগে
শিক্ষার্থীরা কিছু অভিযোগ তুলে আমার কাছে প্রতিবাদ জানায়। আমি পরিস্থিতি বিবেচনায় সসম্মানে অফিস ত্যাগ করি। ডিন হিসেবে আমার নিয়োগ সম্পূর্ণ আইনগতভাবে হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকগুলোই পুরোনো ও উদ্দেশ্যপ্রণোদিত...
১১ মিনিট আগে
ভক্তি আর উৎসবের আমেজে, নেচে গেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল নামে। আজ বৃহস্পতিবার রথযাত্রা উদ্যাপন কমিটির উদ্যোগে দুপুর ২টায় কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল...
২০ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়...
৩৭ মিনিট আগে