
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন বলেছেন, দেশে ‘নতুন হেলমেট বাহিনীর’ আগমন হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্য বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন আরিফুর রহমান তুহিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আরিফুর রহমান তুহিন বলেন, ‘দুই বছর আগে আমরা এ দেশ থেকে হেলমেট বাহিনীকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা নানা ধরনের কটূক্তি করলেও তখন তাদের কোনো কার্যকর প্রতিবাদ দেখা যায়নি।’
তুহিন আরও বলেন, ‘এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে। পৃথিবীতে হাসপাতালের ওপর হামলার ঘটনা আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় দেখেছি। এখন দেশের নব্য হেলমেট বাহিনীর মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে।’
বিএনপির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে দেশের জনগণ একদিন শেখ হাসিনার মতো আন্দোলনের মাধ্যমে বিদায় করুক। বর্তমানে সারা দেশে চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্য চলছে। শেখ হাসিনার আমলে যেখানে দুই নম্বর ইট দিয়ে রাস্তা নির্মাণ হতো, এখন সেখানে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা হেমায়েত উদ্দীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম, গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিলন গাজী, এনসিপির রাজাপুর উপজেলা আহ্বায়ক শাকিল আহমেদ, জুলাই আন্দোলনে আহত মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতিফলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকার আনর তালুকদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
কুকুরের ভয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। জরুরি প্রয়োজনে বের হলেও কেউ কেউ সঙ্গে লাঠিসোঁটা রাখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মসজিদ, বাজারসহ প্রয়োজনীয় স্থানে যেতেও এখন তাঁদের ভয় হচ্ছে। সন্তানদের স্কুলে পাঠাতেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেক অভিভাবক।
১০ মিনিট আগে