
বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে হাতিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে উপকূলীয় এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমেছে। কোথাও কোথাও যান চলাচলেও বিঘ্ন ঘটছে। এ ছাড়া কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় ধানের বীজতলা, শাক-সবজি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
হাতিয়া আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত হাতিয়ায় ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায়ও উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে চলাচল না করতে এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
১৩ মিনিট আগে
দেশীয় ফসলের হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে বীজের বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শত প্রজাতির দেশীয় ফসলের বীজ ও অচাষকৃত উদ্ভিদের মেলা।
৩১ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩৫ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
৩৮ মিনিট আগে