ঝালকাঠি জেলা কারাগার থেকে সাজা ভোগের সময় পালিয়ে যাওয়া আসামি মনির হাওলাদারকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মনির হাওলাদার (হাসান) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ বলেন, জেল থেকে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মো. মনির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পথচারী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১০ মিনিট আগে
রাজধানীর কদমতলিতে একটি ভবন থেকে পড়ে সেলিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সেলিম একজন চোর, ছিনতাইকারী ও বখাটে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছেন থানার এসআই কবির হোসেন। সেলিমের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানা এলাকায়।
১৮ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী পুরুষ ও শিশুসহ চারজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।
২১ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
৩৬ মিনিট আগে