
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পথচারী আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শিংগিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০) এবং বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি গ্রামের তৈয়ব আলীর ছেলে জহুরুল হক (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়খাতা এলাকা থেকে ভাড়ায়চালিত একটি অটোরিকশা হাতীবান্ধা সদরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মোটরসাইকেলের শোরুমে গিয়ে আঘাত করে।
এতে অটোরিকশায় থাকা ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ৩ পথচারী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
১ ঘণ্টা আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১ ঘণ্টা আগে