
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা ও ছালেহা বেগম এতিমখানায় পরীক্ষা চলাকালে শ্রেণিকক্ষের ছাদ ধসে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকালে মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদের পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। এতে কক্ষে থাকা সাত শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরীক্ষার কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা চলাকালে হঠাৎ একাধিক স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীদের অভিভাবকেরা মাদ্রাসায় ছুটে আসেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনের জীর্ণ অবস্থার কথা বহুবার জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত একতলা ভবনটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের ফাটল, দুর্বল পিলার ও প্লাস্টার খসে পড়া—এসব প্রায়ই ঘটে থাকে।
মাদ্রাসার সুপার মো. আব্দুল মন্নান বলেন, ‘বছরের পর বছর আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবন পরিদর্শন করে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছেন। কিন্তু তারপরও কোনো সংস্কার হয়নি, বরাদ্দও আসেনি। আজ শিক্ষার্থীরা আহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।’
এ বিষয়ে রাজাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের মোবাইল ফোনে কল করা হলেও তাঁর সাড়া মেলেনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির সহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবনটি পরিদর্শনের জন্য প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে থানা রোডে এ ঘটনায় পুলিশের এক ডিএসবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
৩ মিনিট আগে
অবৈধভাবে ইতালি যাবার পথে দালালদের ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি সোহাগ মুন্সীর। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তার মরদেহ। এই খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
৩৬ মিনিট আগে
প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরতের আশ্বাস দিলে তাঁকে অবমুক্ত করা হয়। তবে অধ্যক্ষের দাবি, আর্থিকভাবে অসচ্ছল কিছু পরীক্ষার্থীর ব্যয় সমন্বয়ের উদ্দেশে অতিরিক্ত টাকা আদায়
৪৩ মিনিট আগে
সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে