
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী। ওসমানের সঙ্গে পড়াশোনা করা অনেক মেধাবী ছাত্র বিদেশে চলে গেছেন। কিন্তু আমি ওসমানকে দেশের জন্য রেখে দিয়েছিলাম।
আজ সোমবার (১২ জানুয়ারি) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘শহীদ ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মাসুমা আক্তার এসব কথা বলেন।
মাসুমা আক্তার বলেন, ‘ঘাতকেরা শুধু ওসমানকেই হত্যা করেনি, তারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে। যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তারা চায় না দেশে মেধাবীরা রাজনীতি করুক, দেশে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা হোক।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, শহীদ শরিফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিফ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
২ ঘণ্টা আগে