ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিকনা নতুন স্টুডিও রোড এলাকার বাসিন্দা মো. সবুজ ডাকুয়ার ছেলে। তাঁদের গ্রামের বাড়ি সদর উপজেলার নৈকাঠি ইউনিয়নের তারুলি এলাকায়। রাফি ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাঁর বাবা সৌদি আরবপ্রবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রাফি বাইসাইকেল চালিয়ে বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢাল দিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা নিউ শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল আল গালিব আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে মরদেহ থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘাতক বাসটি চালকসহ রাজাপুর উপজেলা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বগুড়ার মাটিডালী-পীরগাছা সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা সোহা নিহত হয়েছে। ঘটনায় বাসের হেলপারসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
৮ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সবুজ হাওলাদার নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। এতে তাঁর একটি হাত ভেঙে গেছে এবং শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।
১১ মিনিট আগে
নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
৩৩ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
৩৬ মিনিট আগে