
ঝালকাঠির নলছিটির কালিজিরা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। নলছিটি থানার কালিজিরা ব্রিজের পশ্চিম পাশে নতুন বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. বাবুল সিকদার (৫৩) ও মো. আরিফ সিকদার (২৮)। তাঁরা ঝালকাঠি সদর উপজেলার উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্র বলেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় নলছিটি থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত থাকবে এবং তাদের আইনের আওতায় আনা হবে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে