
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অগ্নি দুর্ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালিকে ওএসডি করা হয়েছে। সিভিল সার্জন রতন কুমার ঢালীকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জন রতন কুমার ঢালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা শুনে দুর্ঘটনা স্থলে ছুটে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এ সময় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে বেলা ১১টার দিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে যান। তখন হাসপাতালে সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালিকে না পেয়ে অসন্তুষ্ট হন তিনি। এরপর সিভিল সার্জন কোথায় জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই সময় তাঁর অবস্থানের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে পারেনি বিভাগীয় কমিশনারকে। এতে ক্ষুব্ধ হয়ে বিভাগীয় কমিশনার দুর্ঘটনা কবলিত রোগীদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। সূত্র জানায় হাসপাতাল ত্যাগ করার পূর্বে বিভাগীয় কমিশনার ওই মুহূর্তে সিভিল সার্জনের কর্মস্থলে না থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে অবহিত করেন।
ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয় ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালি বলেন, ‘আমাকে সিভিল সার্জনের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার স্যার গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি এসে ছিলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন। তখন আমাকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি হচ্ছে তিনি যে হাসপাতালে আছেন সেটা আমাকে কেউ জানায়নি। আমি আশে পাশেই ছিলাম। তার আসার খবর শুনে আমি টেলিফোনে তার সঙ্গে কথা বলেছি।’
রতন কুমার বলেন, ‘বেলা ২টার দিকে তাঁর সঙ্গে আমি দেখাও করেছি। এরপরেও তিনি সন্তুষ্ট হতে না পারায় লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন। আমি সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার অধিদপ্তরে যোগদান করব।’
জেলা প্রশাসক জোহর আলী জানান, নতুন করে যাকে ঝালকাঠিতে সিভিল সার্জন নিয়োগ করা হয়েছে তিনি বুধবার যোগদান করবেন। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মোট ৪৮ জনে প্রাণহানি ঘটে।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২ ঘণ্টা আগে