
যশোরের কেশবপুরে ১৪ বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীর সঙ্গে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উচ্চমাধ্যমিকে পড়ুয়া ছেলের বিয়ের আয়োজন করা হয়েছিল।
বিয়ের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বাড়িতে যান। সেখানে বাল্যবিবাহ বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেন।
আনোয়ার হোসেন বলেন, ‘ছেলে ও মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক। তাদের বাল্যবিবাহ দেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
১ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন ও অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
২২ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটক সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব হিমেল সরকারকে ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
১ ঘণ্টা আগে