
নেত্রকোনার খালিয়াজুরীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলমগীর নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের (২৩) মৃত্যু হয়। তিনি উপজেলার রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বুধবার সন্ধ্যায় রানীচাপুর এলাকায় দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবার মুখোমুখি সংঘর্ষে জড়ায়। থেমে থেমে সারা দিন ধরে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হন।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষে এক পক্ষে ছিলেন উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন ও অন্য পক্ষে ছিলেন একই ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি মামলা হয়েছে। সংঘর্ষে নিহত ব্যক্তির ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বর্তমানে রানীচাপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে আটক হওয়া পুলিশের পরিদর্শক মাহবুব আলমকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুবকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বিকেলে ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়।
৬ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তাল বীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’। আয়োজকেরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ..
২১ মিনিট আগে
রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। এ সময় সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।
২৫ মিনিট আগে
তিনি ব্যাটারিচালিত রিকশার চালক। সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী এলাকায় রিকশা চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি রিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার সামনে চৌরাস্তায় সিগন্যালে আটকা পরেন। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ককটেলের স্প্লিন্টার তাঁর কোমরের পেছনে...
৩৫ মিনিট আগে