যশোরের চৌগাছায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৩ দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভুক্তভোগী ওই নারী চৌগাছা থানায় মামলা করেছেন। ১ আগস্ট দুপুরে চৌগাছা উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।
আসামিরা হলেন সুখপুকুরিয়া গ্রামের ওমর আলীর ছেলে সফির উদ্দীন (৪০) ও বজলুর রশিদের ছেলে বাবলু (৩৫)। ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বী ও হতদরিদ্র পরিবারের সদস্য। অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সালিসের আশ্বাসে সময়ক্ষেপণ করেন। এ জন্য মামলা করতে বিলম্ব হয়েছে। বিষয়টি জানাজানি হলে পুলিশের তৎপরতায় মামলা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনেরা জানান, ভুক্তভোগী নারী শারীরিকভাবে প্রতিবন্ধী। তাঁর দেড় বছর বয়সী সন্তান রয়েছে। ১ আগস্ট ঘটনার দিন সকালে প্রতিবেশী বজলুর রশিদের ছেলে বাবলু এসে জানান, ভুক্তভোগীর স্বামী কলা ও আমড়া কিনে সফির উদ্দীনের বাড়িতে রেখে গেছেন। ভুক্তভোগী প্রথমে তাঁর কথায় গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর বাবলু আবার এসে একই কথা বলেন। তাঁর কথায় বিশ্বাস করে দেড় বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে সেসব আনার জন্য সফির উদ্দীনের বাড়িতে যান ওই নারী।
বাড়িতে পৌঁছালে সফির উদ্দীন তাঁকে ঘরের ভেতর যেতে বলেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বাবলু তাঁকে পেয়ারা দেন। এরপর সুযোগ বুঝে সফির উদ্দীন জোরপূর্বক নারীকে ঘরের ভেতর টেনে নিয়ে বাবলুর সহায়তায় ধর্ষণ করেন। এ সময় তাঁকে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তিনি কাউকে কিছু বলেননি। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তরা প্রভাবশালীদের ম্যানেজ করে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।
কিন্তু দিন গড়িয়ে গেলেও কোনো আপস-মীমাংসায় আগ্রহী হননি অভিযুক্তরা। বিষয়টি নিয়ে গ্রামের সচেতন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় চৌগাছা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। মঙ্গলবার দিবাগত রাতে (১৩ আগস্ট) ভুক্তভোগী নারী চৌগাছা থানায় অভিযুক্ত দুজনের নামে মামলা করেছেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ভুক্তভোগী খুবই দরিদ্র পরিবারের। ঘটনার পর ভুক্তভোগী ও তাঁর পরিবার চাচ্ছিলেন স্থানীয়ভাবে মীমাংসার। এ জন্য পুলিশের কাছে আসতে দেরি করেছেন। আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি।’
এ বিষয়ে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক ও উদ্বেগের। ভুক্তভোগীর বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করেছি। তিনি খুবই দ্রুততার সঙ্গে আইনি পদক্ষেপ নিয়েছেন। এ জন্য তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মামলা হয়েছে। আশা করি ভুক্তভোগী নারী ন্যায়বিচার পাবেন।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১০ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪১ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে