যশোরের চৌগাছায় সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাগর হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে তারিনিবাস মাঝেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর উপজেলার মাশিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, আজ সকালে সাগর নিজ বাড়ি মাশিলা থেকে মাশিলা-তারিনিবাস সড়ক দিয়ে চৌগাছা শহরে যাচ্ছিলেন। তারিনিবাস মাঝেরপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠালগাছে ধাক্কা খায়। এতে সাগর গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জের চরাঞ্চলের একটি ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয় কেন্দ্র এলাকায় এই ঘটনা ঘটে।
১ মিনিট আগে
নিজ জেলা খাগড়াছড়িতে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৮ নম্বর পৌর ওয়ার্ডে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
৭ মিনিট আগে
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রসহ অন্তত ১০টি ভোট কেন্দ্রে ও এর
১০ মিনিট আগে