
নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

ইউনেপের প্রতিবেদনে উল্লিখিত ৩৫ লাখ টন খাদ্য অপচয়ের হিসাবটি সামগ্রিক হলেও খাদ্য মন্ত্রণালয় দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন খাতে বিতরণের উদ্দেশ্যে খাদ্যশস্য সংগ্রহ করে খাদ্যগুদাম ও সাইলোতে সংরক্ষণ করা হয়ে থাকে এবং এই পুরো ব্যবস্থাপনা...

দেশের হাওরাঞ্চলের ছয় জেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা বিবেচনা করে ৩ মে থেকে হাওরাঞ্চলের ধান ও চাল সংগ্রহ করবে সরকার। যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে...

এমভি এমপি আলট্রাম্যাক্স-২ জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। জাহাজে থাকা ৬১ হাজার মেট্রিক টন গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস করা হবে। অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন গম খালাস করা হবে মোংলা বন্দরে।