
নব নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে স্বাগত জানিয়েছেন চিফ প্রসিকিউটর পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মোহাম্মদ তাজুল ইসলাম। আজ সোমবার নিয়োগ বাতিল হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটরের পরিবর্তন ও ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, ‘এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। রাজনৈতিক সরকার যখন নতুন দায়িত্ব নেয়, স্বাভাবিকভাবে তাদের পছন্দনীয় লোকজনকে বসাবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী বসে আছে। আমার পক্ষ থেকে তাদের জন্য স্বাগতম, শুভকামনা থাকবে, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব এবং একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব, যে বিচার প্রক্রিয়া চলমান আছে সেটা যেন অবশ্যই অব্যাহত থাকে।’
বাংলাদেশে এই অপরাধগুলো যাতে পুনরায় আর কখনো সংঘটিত হতে না পারে সে বিষয়ে জোর দেন তাজুল ইসলাম। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক, যাতে এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসে। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারব না। আবার গুম হয়ে যাবে, যখন-তখন ধরে নিয়ে যাবে, হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে। এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি।’
তাজুল ইসলাম আরও বলেন, ‘আমি হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি, আমার টিমমেট প্রত্যেকেই তাঁর জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন।’
আরও পড়ুন:

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৯ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১১ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১২ ঘণ্টা আগে