
গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকায় পাইপলাইন প্রতিস্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
আজ রোববার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় আগামীকাল গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এই সমস্যা থাকতে পারে। এই সময়ে উল্লেখিত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নাছিমকে একটি লাগেজ, তিনটি ব্যাগসহ আটক করা হয়। পরে লাগেজ ও ব্যাগ তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা ওষুধের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
৪ মিনিট আগে
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে থেমেছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস। নির্ধারিত দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার কথা ছিল। তবে ট্রেন রেখে চলে যান চালক। এক ঘণ্টা পর ফিরে আসেন তিনি। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর জেরে যাত্রীরা বিক্ষুব্ধ হলে নিরাপত্তার স্বার্থে স্টেশনমাস্টার
৪ মিনিট আগে
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা, ৩০টি মোবাইল ফোন সেট, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযানকারী দল একজন ভুক্তভোগীকে উদ্ধার করে।
১৫ মিনিট আগে
ডাক শুনে বাড়ির মালিক বেরিয়ে এসে গাছের দিকে ইশারা করেন। আনিছার রহমান গাছের নিচে দাঁড়িয়ে একে একে কাঁঠাল দেখে দরদাম করেন। দাম চূড়ান্ত হলে সঙ্গে থাকা শ্রমিক বাঁশের মই বেয়ে গাছে উঠে কাঁঠাল নামিয়ে আনেন। এরপর সেগুলো ভ্যানে তুলে মোটা দড়ি দিয়ে বেঁধে আবার রওনা দেন পরের গ্রামের উদ্দেশে। কিছু দূর যেতেই
১৬ মিনিট আগে