
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠীতলা এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি ফ্ল্যাট থেকে উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে এক সেট বিজিবির পোশাক, দুটি সচল ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার উজ্জ্বলের বাড়ি বেনাপোল এলাকায়। উদ্ধার হওয়া সরঞ্জামগুলো তাঁর কাছে কীভাবে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, উজ্জ্বলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম ও অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৪ ঘণ্টা আগে