চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি একই এলাকার মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান (৬০)।
হাসপাতালে সাংবাদিকদের শিশুটির মা জানান, তাঁর মেয়ে বাড়ির পাশে খেলছিল। শিশুটিকে একা পেয়ে মিজানুর তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন। এরপরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে কান্না করছিল। পরে তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে আনা হয়।
চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে