Ajker Patrika

নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

কেশবপুর (যশোর) প্রতিনিধি
নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর
প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাজিদ উপজেলার পার্শ্ববর্তী মির্জানগর গ্রামের শেখ হাসানুল হকের একমাত্র সন্তান। পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম।

পরিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) মায়ের সঙ্গে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানা মোখলেছুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল দুই বছরের শিশু সাজিদ। রোববার সকালে উঠানে খেলাধুলার একপর্যায়ে স্বজনদের চোখের আড়ালে চলে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশেই অবস্থিত পুকুরে শিশু সাজিদকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাকে দ্রুত উদ্ধার করে বেলা ১১টার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত