
ভালো কাজের প্রলোভনে পাচারের শিকার সাতজনকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকেরা হলেন—যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের রবিউল ইসলাম ও চালতেবাড়িয়া গ্রামের আলামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নবীনগর এলাকার ফয়সাল, বরিশালের কলাবাড়িয়া গ্রামের মিন্টু বাড়ই, মাদারীপুর সদর উপজেলার রাজর গ্রামের আয়নাল মাতবর, শরীয়তপুর জেলার কানার বাজার উপজেলার ডাকসিন বিলাসখান গ্রামের রিপন খলিফা ও নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতা গ্রামের শহিদুল শেখ।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি যুবকদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁদের আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) সংস্থা গ্রহণ করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন বলেন, ভালো কাজের প্রলোভনে পড়ে যুবকেরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। পরে একটি মানবাধিকার সংস্থা তাঁদের দমদম কারাগার থেকে ছাড়িয়ে আশ্রয়কেন্দ্রে রাখে। দুই দেশের আলোচনার মাধ্যমে এসব যুবক দেশে ফেরার সুযোগ পান।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
২ ঘণ্টা আগে