ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে যশোরের চৌগাছায় আশরাফ হোসেন নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার প্রথমে তাঁকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়, পরে পুলিশ সুপার রওনক জাহান তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠেছিল। বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে প্রথমে তাকে ক্লোজড পরে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগগুলো নিয়ে তদন্ত চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের মাসুম বিল্লাহ অপ্রাপ্তবয়স্ক এক সহপাঠীকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা চৌগাছা থানা-পুলিশের সহযোগিতা চান। পরে উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ছেলেকে না পেয়ে তাঁর বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসেন এবং দুদিন ধরে থানায় আটকে রাখেন।
পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পলাতক ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবার মীমাংসা করে নেয়। কিন্তু আটক জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবেন না বলে জানিয়ে দেন এসআই আশরাফ। একপর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে তাঁকে থানা থেকে ছেড়ে দেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে গত ৫ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। তাঁদের মধ্যে দুজন ক্রেতা ও একজন বিক্রেতা ছিলেন।
অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিক্রেতাকে ছেড়ে দিয়ে অপর দুজনকে আটক দেখানো হয়। এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
১ ঘণ্টা আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে