
যশোরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ওরফে পেরেক আলামিন (২৮) শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, আল-আমিন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তবে স্থানীয়রা জানান, আলামিন এক সময় সন্ত্রাসী কার্যক্রম, মাদক কারবার ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি তিনি সুপথে ফিরেছিলেন। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই পুরুষ পালিয়ে গেছেন।
১ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
আহত ব্যক্তিদের ভাই তপু হাওলাদার বলেন, ফজরের নামাজের পর ফয়সাল হাওলাদার ও ফজলে লাভলু হাওলাদারকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান মিজানসহ সাত-আটজন। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।
৮ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাজিদ মাহমুদ (২) নামের এক অবোধ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে...
৯ মিনিট আগে