
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুই পক্ষের সংঘাতের প্রেক্ষাপটে হলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ভাষা শহীদ আবদুস সালাম হল প্রশাসন।
প্রভোস্ট দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দেশিত দিনে কোনো শিক্ষার্থী কক্ষে অনুপস্থিত থাকলে বা রুম তালাবদ্ধ পাওয়া গেলে তাঁর আসন (সিট) সরাসরি বাতিল করা হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আজ ২০ আগস্ট ও ২৩ আগস্ট রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের স্ব-স্ব কক্ষে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। এর আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হলে তল্লাশি চালিয়ে লাঠি, ক্রিকেট ব্যাট, স্টাম্প ও রডসহ বিভিন্ন সরঞ্জাম নিজেদের হেফাজতে নেয় প্রশাসন।
সার্বিক বিষয়ে ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট মো. ফরিদ দেওয়ান বলেন, ‘কোনো অনাবাসিক, বহিরাগত কিংবা অন্য হলের শিক্ষার্থী কক্ষে অবস্থান করছে কি না-তা খতিয়ে দেখার স্বার্থেই নিয়মিত রুম পরিদর্শন চলছে। সম্প্রতি শিক্ষার্থীদের না জানিয়ে অন্তত চারবার কক্ষ পরিদর্শন করা হয়েছে। এসব পরিদর্শনে কিছু রুম তালাবদ্ধ পাওয়া যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা টিউশন, বাড়ি অবস্থান কিংবা গবেষণার কাজে বাইরে থাকার কথা জানান, যা বারবার একই কারণ হিসেবে আসায় তাঁদের নিয়মিত অবস্থান নিয়ে সন্দেহের সুযোগ তৈরি হয়। পাশাপাশি প্রকৃত আবাসিকদের অনুপস্থিতিতে অনাবাসিকরা অবস্থান করছে-এমন অভিযোগও রয়েছে। সার্বিকভাবে এসব অভিযোগ ও সম্ভাবনা যাচাই করতেই নির্দিষ্ট সময়ে সবাইকে কক্ষে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদিত শিক্ষার্থীর বাইরে কেউ থাকলে বা রুম বন্ধ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী সিট বাতিল হবে।’
কক্ষ থেকে উদ্ধার হওয়া সরঞ্জামের বিষয়ে তিনি আরও জানান, ‘এসব বস্তু একক কোনো কক্ষ থেকে পাওয়া যায়নি। খেলার ব্যাট-স্টাম্প, বেডের পাশ থেকে পাওয়া কাঠ কিংবা মশারির স্ট্যান্ডগুলো আমরা আগাম সতর্কতা হিসেবে হেফাজতে নিয়েছি, যাতে উদ্ভূত পরিস্থিতিতে কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।’

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১৪ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১৬ মিনিট আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
২৭ মিনিট আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
৩০ মিনিট আগে