
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে থুথু ফেলতে মাথা বাইরে বের করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যান ইমু আক্তার (২৫)। এ সময় পেছনে থাকা একটি অজ্ঞাত ট্রাক তাঁকে পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের বোয়ালী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ইমু আক্তার তাঁর বাবা ও সাত মাস বয়সী মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় সখীপুরের দিকে যাচ্ছিলেন।
বোয়ালী বাজারের উত্তর পাশে পৌঁছালে ইমু আক্তার থুথু ফেলতে চলন্ত অটোরিকশা থেকে বাইরে মাথা বের করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাঁর মাথায় সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় তিনি সড়কে পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক তাঁকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় সঙ্গে থাকা তাঁর বাবা ও শিশু সন্তান অক্ষত ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁয় কন্যা সন্তান জন্ম দেওয়ায় গৃহবধূ হালিমা খাতুন হত্যার দায়ে স্বামী শামীম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত নওগাঁ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা করা হয়।
৮ মিনিট আগে
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলেদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
১১ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
১৩ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে পরিষদের সদস্যদের নামও প্রকাশ করা হয়।
১৫ মিনিট আগে