
নরসিংদীর মাধবদীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলাটি প্রত্যাহার এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।
মাধবদীর কোতালীরচর মুন্ডাতলা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় মাদক বিক্রি করে আসছেন। মাদক বিক্রি ও মাদকসেবীদের আনাগোনায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী মাদক বিক্রিতে বাধা দেন।
বক্তাদের দাবি, এতে ক্ষিপ্ত হয়ে সেলিনা বেগম ও তাঁর মেয়ে জুয়েনা আক্তার স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখান। পরে জুয়েনা আক্তার বাদী হয়ে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা কোতালীরচর মুন্ডাতলা এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি এবং হয়রানি বন্ধের দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে মামলার বাদী জুয়েনা আক্তার বলেন, ‘আমার মাকে বেআইনিভাবে মারধর করে আবার মাদক ব্যবসায়ী বানিয়ে দেওয়া হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁরা আমাদের সঙ্গে এমন আচরণ করছেন।’
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে শাফি মাওলানা, হযরত আলী দেওয়ান, আলমগীর মুন্সী, খলিলুর রহমান প্রধান, হাশেম মিয়া, জিন্নাত আলী মিয়া, মজিবুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৮ মিনিট আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
১৮ মিনিট আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববি
২৫ মিনিট আগে
ঘটনার রাতে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় একটি বাজারে চা খেতে যান তাঁর বাবা। এ সময় ওই নারীকে বাড়িতে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
২৯ মিনিট আগে