জামালপুরে কারা বিদ্রোহের ঘটনায় গুলিবিদ্ধ হাজতি আবু সুফিয়ানের (২০) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সুফিয়ান জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের আব্দুল মালেক খোকার ছেলে। এ নিয়ে জামালপুরে কারা বিদ্রোহে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি২) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
গত ৮ আগস্ট দুপুরে কারাগারের ভেতর বন্দীদের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন ও পরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলার ও ৩ কারারক্ষীসহ আরও ১৯ জন আহত হয়। এ ঘটনায় আহত হাজতি আবু সুফিয়ান ঢাকার সিএমএইচ হাসপাতালে মারা গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, হাজতি আবু সুফিয়ান বকশিগঞ্জের ঝালরচর এর আবু রায়হান নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির মামলায় গত ১৫ এপ্রিল গ্রেপ্তার হন। পরদিন তাঁকে আদালতে পাঠানো হয়। পরে আবু সুফিয়ান দোষ স্বীকার করে জবানবন্দি দিলে আদালত তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠায়।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি২) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, আবু সুফিয়ান ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে ছিল। গত ৮ আগস্ট কারা বিদ্রোহের ঘটনায় সে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। সে সোমবার দিবাগত রাতে মারা গেছে।
তিনি আরও জানান, আসামি আবু সুফিয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। যা সত্য নয়। প্রকৃতপক্ষে দস্যুতার অপরাধে সে জামালপুর জেলা কারাগারে ছিল এবং সেখান থেকে পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মারা গিয়েছে।
জামালপুর জেলা কারাগারের সাবেক জেলার আবু ফাতাহ বলেন, ‘আবু সুফিয়ান কারা বিদ্রোহের একজন লিডার ছিল। ওই সময় সুফিয়ানসহ সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিলাম। সুফিয়ান গুরুতর আহত ছিল। তাকে ময়মনসিংহ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে কী হয়েছে আর জানি না।’
উল্লেখ্য, কারা বিদ্রোহের সময় বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরের দুটি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে একটি গেট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পর কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলারের কার্যালয়, হাসপাতাল ও আটটি ওয়ার্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে এতে কারাগারের জেলার, কারারক্ষী, বন্দীসহ ১৯ জন আহত হয়। জামালপুর জেলা কারাগারে ৬৬৯ বন্দীর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দী ছিল ১০০ জন।

সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিলের মামলায় ১৪ বছর পর মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
২৮ মিনিট আগে