
জামালপুর জেলা কারাগারে বন্দীরা মুক্তির দাবিতে মিছিল ও অগ্নিসংযোগ করেছেন। এ নিয়ে হঠাৎ উত্তেজনা দেখা দিলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।
এ ঘটনায় তিনজন কারারক্ষী আহত হয়েছেন। তাঁরা হলেন রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৫ মিনিট থেকে হঠাৎ ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বেলা ৩টা পর্যন্ত ফাঁকা গুলি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত সরে পড়েন।
কারাগারের একটি সূত্র থেকে জানা গেছে, রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি পেয়েছে। তবে এ সুযোগে অন্য বন্দীরাও কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের পর থেকেই মুক্তির দাবিতে কারাগারের ভেতর বন্দীরা উত্তেজিত হয়ে মিছিল ও অগ্নিসংযোগ শুরু করেন। তাঁরা জোর করে সেল খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে জেলারকে জিম্মি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষী ফাঁকা গুলিবর্ষণ শুরু করেন। এ সময় কারাগারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
জামালপুর জেলা কারাগারে জেল সুপার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘কারাগার থেকে কোনো কারাবন্দী বের হতে পারেনি। ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন। প্রথম দিকে ফাঁকা গুলিবর্ষণ শব্দ শুনেছি। এখন শোনা যাচ্ছে না।’

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৬ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
২৪ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪০ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৪১ মিনিট আগে