
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি।
গুরুতর আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিএনজি অটোরিকশার চালকসহ ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি পালিয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে ৪ জনের মৃত দেহ উদ্ধার করেছি।

ঝিনাইদহের মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ভারতের অভ্যন্তরে মহেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির তিন নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলবার লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ীরা ৫০ লাখ টাকার সমঝোতা ও ২০ লাখ টাকা পরিশোধের অভিযোগ তোলেন।
১৯ মিনিট আগে
সিলেট বিভাগে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২০ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জনে।
২৫ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছুম্মা খাতুনকে নির্যাতনের অভিযোগে সহকারী শিক্ষক হালিমা খাতুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবক আলম হোসেন। উপজেলা শিক্ষা অফিস অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে।
৩০ মিনিট আগে